ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আটক ৫

নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৪:২৩ পিএম

নোবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আটক ৫
ছবি: আমার সংবাদ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আটক করেছে র‌্যাব। তাদের মধ্যে চার জনই তরুণ এবং একজন তাদের নেতা।

বৃহস্পতিবার রাতে নোয়াখালীর মাইজদি হাউজিং এলাকা ও আশপাশের স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  

আটকরা হলেন- দলনেতা রাব্বি (২৮), রনি (২৪), অধির (১৮), শাওন (১৮) ও রাফসান (২০)।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শামীম আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  

র‌্যাব-১১ সিপিসি-৩ সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ জানান, বুধবার ভুক্তভোগী ও তার বন্ধুরা মাইজদি শহরের হাউজিং এলাকায় ভাড়া নিতে বাসা খুঁজছিলেন। এ সময় তরুণরা তাদের পিছু নিয়ে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে থাকে। ভুক্তভোগী শামীম প্রতিবাদ করলে তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান গোলাম মোর্শেদ।

ইএইচ

Link copied!