ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৪, ০৬:১৯ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১১ শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এই তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, দুই মাস আগে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি শিক্ষার্থীদের বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে। তাদের বিস্তারিত অনুসন্ধান শেষে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, এসব শিক্ষার্থীর বিরুদ্ধে অন্য শিক্ষার্থীকে মারধর, অ্যাকাডেমিক কার্যক্রমে বাধা দেওয়া, আবাসিক হলে বিশৃঙ্খলা তৈরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরএস

Link copied!