ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষকদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০১:২৩ পিএম

শিক্ষকদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বেতনসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের সময় পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনা দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে মনে করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারকে শিক্ষক সমাজের তিন দফা যৌক্তিক দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে সমাধান করতে হবে। আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ফলে শতাধিক শিক্ষক আহত হয়েছেন, যা শিক্ষাজগতের জন্য খুবই বেদনাদায়ক।

তিনি আরও বলেন, শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন, যা শিক্ষার্থী, অভিভাবক ও সমগ্র জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ সময় শিক্ষাব্যবস্থা অচল হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। শিক্ষার ক্ষতি যে কোনো জাতির জন্য অপূরণীয়—এ বিষয়টিও শিক্ষক সমাজকে বিবেচনায় আনতে হবে।

মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষক সমাজের দাবিকে যৌক্তিকভাবে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। শিক্ষকদের দ্রুত ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে সরকার সচেষ্ট হোক।

জেএইচআর

Link copied!