ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইন্ডাস্ট্রিতে যা হয়, দু’জনের সম্মতিতে হয়: শ্রীলেখা

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৯, ২০২২, ০৮:৩৯ পিএম

ইন্ডাস্ট্রিতে যা হয়, দু’জনের সম্মতিতে হয়: শ্রীলেখা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র যেমন আলোচনায় থাকেন, তেমনি সমালোচনারও জন্ম দেন। যেকোনো বিষয়েই অত্যন্ত সুস্পষ্ট এবং খোলামেলা বক্তব্য রাখেন অভিনেত্রী। সে কারণেই তাকে অনেকে ঠোঁটকাটা ও স্পষ্টবাদী বলে থাকেন অনেকেই।

এর আগেও অভিনেত্রীর মুখে টলিউডের নানা ডার্ক সিক্রেটের কথা শোনা গিয়েছিল। প্রকাশ্যে এনেছিলেন টলিউডের অজানা দিক। সম্প্রতি তেমনই একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে।

একটি ইন্টারভিউতে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় তিনি কেন কম কাজ করেন! সে বিষয়ে অভিনেত্রী বলেছিলেন, তিনি বাকিদের মতো তেল দিতে পারেন না। আর টলিউডের অনেকেরই আত্মসম্মান নেই। সে কারণেই বাকিদের তুলনায় তিনি কম কাজ পান।  

সেই ইন্টারভিউতে অভিনেত্রী বলেছিলেন টলিউডে দুটি সিনেমা তখনই বাঁধা হয়ে যায় যখন একজন অভিনেত্রী কোনো অভিনেতা তথা হিরো বা ডিরেক্টরের সঙ্গে প্রেম করেন। শ্রীলেখা সেটা করেননি বলেই কি তিনি বরাবর প্রসেনজিতের বোন হয়ে রয়ে গেলেন?

অভিনেত্রী জানান, সে সময় প্রসেনজিৎ মানেই ইন্ডাস্ট্রি ছিল, তার সঙ্গে একাধিক অভিনেত্রীর সুসম্পর্ক ছিল। কিন্তু নায়িকার সঙ্গে হয়তো জুটি হিসেবে ততটা কম্ফর্টেবল ছিল না। এরপর কোনো কারণে হয়তো তিনি আর কাজ করতে চাননি।  

এই ইন্টারভিউতে যখন তাকে কাস্টিং কাউচের বিষয়ে জিজ্ঞেস করা হয় তিনি বলেন, তার একটি হিন্দি সিনেমায় গোবিন্দর সঙ্গে কাজ করার কথা ছিল। স্ক্রিপ্ট পড়ে শোনানোর জন্য তাকে ডাকা হয়েছিল। নায়িকা তার ভাইয়ের সঙ্গে সেখানে গিয়েছিলেন বলে জানান। সেখানে গিয়ে খাওয়া, আড্ডা হলেও কাজের কাজ হয়নি।  

তিনি এ প্রসঙ্গে বলেন, দুজন স্টেপ না নিলে এগোনো যায় না এ ক্ষেত্রে। তার মতে, আসলে ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না।  কেবল কারো ইচ্ছাকে উসকে দেওয়া হয়। এখানে কাস্টিং কাউচ আছে, তবে এখানে যা কিছু হয়, দুজনের ইচ্ছায় হয়।

এবি

Link copied!