ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
প্রেস সচিব

১৮ কেজি কমিয়ে চমকে দিলেন বাঁধন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:০৭ পিএম

১৮ কেজি কমিয়ে চমকে দিলেন বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের কঠোর পরিশ্রম ও মানসিক শক্তির জোরে ছয় মাসে ১৮ কেজি ওজন কমিয়েছেন। ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে আসার এই রূপান্তরের গল্প সম্প্রতি তিনি অনুরাগীদের সামনে তুলে ধরেন, যা দেখে ভক্তরা দারুণভাবে অনুপ্রাণিত হয়েছেন।

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে উঠে আসা এই অভিনেত্রী ৪০ বছর পেরিয়েও তার উজ্জ্বলতা ও সাহসী উপস্থিতির মাধ্যমে সবার নজর কাড়েন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে পৃথক ছবি শেয়ার করে বাঁধন জানান, এই ওজন কমানোর পথটি সহজ ছিল না। তিনি লেখেন:

৭৮ কেজি থেকে ৬০ কেজি আমি এটি করেছি! এই যাত্রা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বৃদ্ধিকে তুচ্ছ করার ফলস্বরূপ আমার ওজন বেড়েছিল। কিন্তু সঠিক চিকিৎসকের নির্দেশনা, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে আমি মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমাতে পেরেছি।

অভিনেত্রী জানান, তার মেয়েই ছিল তার সবচেয়ে বড় শক্তি, যে তাকে শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছে। তিনি উল্লেখ করেন, এই পরিবর্তন শুধু ওজন কমানো নয় এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানেরও প্রতীক।

বাঁধনের এই প্রচেষ্টা দেখে মুগ্ধ ভক্তরা মন্তব্যে লিখেছেন, 'ওয়াও! এটা অনুপ্রেরণামূলক' এবং 'সত্যিই চমৎকার!'

বর্তমানে আজমেরী হক বাঁধন নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা 'বনলতা এক্সপ্রেস' নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি হুমায়ূন আহমেদের 'কিছুক্ষণ' উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।

সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এই সিনেমার নির্মাতা ও সহশিল্পীরা আমার ভীষণ পছন্দের। তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে, তুমি এটি করো। কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। আর হুমায়ূন আহমেদ যে আমার কত পছন্দের, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে বিশেষ কিছু।

জেএইচআর

Link copied!