ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসরায়েলি হামলায় গাজায় ৬৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩০, ২০২৪, ১১:১৩ এএম

ইসরায়েলি হামলায় গাজায় ৬৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা ৪০ হাজার ৬০০ ছাড়িয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও অন্তত ৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৬০২ জনে পৌঁছেছে। 

অব্যাহত হামলায় আহত হয়েছেন অন্তত ৯৩ হাজার ৮৫৫ জন ব্যক্তি।

মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

ইএইচ

Link copied!