ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জেলেনস্কি

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৬, ১০:১৯ পিএম

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত। 

রাশিয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটে তিনি জানান, চুক্তিটি এখন কেবল স্বাক্ষরের তারিখ ও স্থান চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চুক্তির গুরুত্ব ও অনুমোদন রোববার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, চুক্তিটি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও ইউক্রেনের পার্লামেন্টে পাঠাতে কিয়েভ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। 

তিনি উল্লেখ করেন, ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য এই চুক্তিটি একটি বড় রক্ষাকবচ হিসেবে কাজ করবে, কারণ কিয়েভের কাছে নিরাপত্তা নিশ্চয়তা মানেই মূলত ওয়াশিংটনের শক্তিশালী সমর্থন।

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের লক্ষ্য নিরাপত্তা চুক্তির পাশাপাশি ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার লক্ষ্যেও দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানান জেলেনস্কি। তিনি ২০২৭ সালের মধ্যে ইইউতে যোগ দেওয়াকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, গত শুক্র ও শনিবার আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রায় চার বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোই এই আলোচনার মূল লক্ষ্য। যদিও দুই পক্ষের আলোচনায় এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে সংলাপ চালিয়ে যেতে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার মতে, বিষয়টি নিয়ে আগামী রোববার আবুধাবিতে আবারও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেএইচআর

Link copied!