ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১, ২০২৬, ০৬:০২ এএম

খামেনি জীবিত ও নিরাপদ আছেন, দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া জল্পনা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, খামেনি বর্তমানে জীবিত এবং সম্পূর্ণ নিরাপদ স্থানে রয়েছেন।

শনিবার তেহরানের কেন্দ্রস্থলে খামেনির দপ্তরের কাছে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়ার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে শঙ্কা তৈরি হয়। ইসরায়েলি গণমাধ্যম ‘চ্যানেল ১২’ দাবি করেছিল, খামেনি সম্ভবত নিহত হয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যতটুকু জানি, সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনেই বেঁচে আছেন এবং সুস্থ আছেন।

আব্বাস আরাকচি আরও জানান, ইরানের প্রায় সব শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব বর্তমানে নিরাপদ রয়েছেন। এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, হামলার আগে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ নেতাকে তেহরান থেকে একটি অত্যন্ত নিরাপদ ও সুরক্ষিত গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

খামেনির প্রতিনিধি ড. আবদুল মাজিদ হাকিম ইলাহী এক বিবৃতিতে বলেন, সর্বোচ্চ নেতা বর্তমানে সুস্বাস্থ্যের অধিকারী এবং তিনি সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। ইরানের আল-আলম টেলিভিশন জানিয়েছে, খামেনি খুব শীঘ্রই জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

তবে এই ভাষণটি সরাসরি হবে নাকি আগে থেকে ধারণকৃত, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি ইরানের প্রশাসনের ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করেছে তেহরান।

জেএইচআর

Link copied!