ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৪, ২০২৬, ০৩:৪০ পিএম

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের সামুদ্রিক সীমার বাইরে ডুবন্ত ইরানি ফ্রিগেট ‘আইরিস ডেনা’ থেকে ৩০ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির সমস্যার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তবে আহত নাবিকদের দক্ষিণ শ্রীলঙ্কার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটির মোট ক্রু সংখ্যা ছিল ১৮০ জন। ভোরে জাহাজটি বিপৎসংকেত পাঠায়।

হেরাথ জানিয়েছেন, উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এবং একটি বিমান ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, জাহাজটি কেন ডুবে যাচ্ছিল তা ইরানি পক্ষ এখনও জানাননি।

পার্লামেন্টে এক বিরোধী সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলি সামরিক সংঘাতের অংশ হিসেবে জাহাজটিতে হামলা হয়েছিল কি না। এ বিষয়ে শ্রীলঙ্কা সরকার এখনো কোনো মন্তব্য করেনি।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ বলেছেন, উদ্ধার অভিযানটি আন্তর্জাতিক সমুদ্র আইন ও শ্রীলঙ্কার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তিনি এএফপিকে জানান, ‘আমাদের অনুসন্ধান ও উদ্ধার এলাকায় ভারত মহাসাগর অন্তর্ভুক্ত হওয়ায় আন্তর্জাতিক দায়িত্ব পালনের অংশ হিসেবে আমরা বিপৎসংকেতে তৎপর হয়েছি।’

স্থানীয় সূত্র জানিয়েছে, রাজধানী থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণে একটি হাসপাতালকে জরুরি ভিত্তিতে প্রস্তুত রাখা হয়েছে যাতে উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত চিকিৎসা দেওয়া যায়।

এএন

Link copied!