ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৬:৫৪ পিএম

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির প্রাণহানি

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গেস্ট হাউসের ভেতর হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা সেখান থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অন্যজনকে জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে তাঁদের পরিবারের কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!