ফরিদপুরে শরীফ শেখ(৩৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে হত্যা করে ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামের নিমাই শেখের ছেলে।
রোববার (২৬ জুন) সকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাবির বিল থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ সুত্রে জানা গেছে, স্থানীয় বাজারে শরীফের কাঁচামালের দোকান রয়েছে। পরিবারের অভিযোগ, তার কাছে থাকা ৬ লাখ টাকা লুট করার জন্যই হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা জানান, নিহত ব্যবসায়ী শরীফ শনিবার রাত ১০টার পর থেকেই নিখোঁজ ছিলেন। বোরবার সকালে স্থানীয়রা গাবির বিলের মধ্যে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শরীফের মাথা কুপিয়ে তিনটি খন্ড করে ফেলে রাখা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল জলিল জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমারসংবাদ/এআই
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন