বেনাপোলের রঘুনাথপুর সীমান্তের মাঠ থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ বিজিবির সহযোগিতায় উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
মঙ্গলবার সকালে রঘুনাথপুর সীমান্তের এমপি ২০/১৩-টি পিলার হতে আনুমানিক ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এড়ে খাল মোড় মাঠ নামক স্থান থেকে তার লাশ টি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর সীমান্তের এড়ে খাল মোড় মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশ বিজিবির সহযোগিতায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ বলা যাবে।
এআই
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন