পূবাইলে শাকিব খানের শুটিং বাড়িতে দুর্বৃত্তের হামলার অভিযোগ

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ১০:৪৬ এএম
পূবাইলে শাকিব খানের শুটিং বাড়িতে দুর্বৃত্তের হামলার অভিযোগ

সুপারস্টার শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দিয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে হানা দেয় কয়েকজন দুর্বৃত্ত। এই বিষয়টি আমার সংবাদকে জানিয়েছে শাকিবের ঘনিষ্টসূত্র।

পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ বিষয়ে জানতে চাইলে রাত ২টা নাগাদ পূবাইল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার সংবাদ কে বলেন, ‘স্থানীয়রা খবর দিলে দুর্বৃত্তদের হামলার ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এখনও আসল ঘটনা জানা যায়নি। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছি।’

জানা গেছে, শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি জান্নাত। গত কয়েকবছর ধরে সেখানে সিনেমা নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। এই শুটিং বাড়িতে জেনারেটরসহ মূল্যবান আসবাবপত্র রয়েছে।
টিএইচ