জামিনদার হিসাবে ঋণ খেলাপি ও স্বক্ষর জালিয়াতি অভিযোগে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিকল্প ধারার মাহী বি চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবিরসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।
রোববার (৩ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে জামিনদার হিসেবে ঋণ খেলাপির বিকল্প ধারার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও স্বাক্ষর জালিয়াতি অভিযোগে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবিরের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও বিএনএম এর মো. ফরিদ হোসেনের প্রস্তাবকারীর নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ-১ আসনের ভোটার না হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে।
তবে বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রার্থীদের। আসনটিতে আওয়ামী লীগসহ বৈধ হয়েছে ৮ প্রার্থীর মনোনয়নপত্র৷ আসনটি থেকে বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আজ রোববার জেলা রিটানিং অফিসারের সম্মেলন কক্ষে যাচাই বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন