কনকনে শীতে কাঁপছে ‘হিমালয়কন্যা’ পঞ্চগড়। উত্তরের এ জেলাতে মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টা ১ মিনিটে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সপ্তাহজুড়ে জেলাটিতে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালও এ তাপমাত্রা ছিল ৮ ডিগ্রির বেশি। এখন ঘন কুয়াশা আর উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল বাতাসে তাপমাত্রা কমেছে। এতে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।
গ্রামীণ জনপদে নিম্ন-আয়ের জনপদ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই তাদেরকে সকাল সাড়ে সাতটার দিকে কর্মস্থলে উদ্দেশে বের হতে দেখা গেছে।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন