কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১ এর একটি যৌথ অভিযানিক টিম।
গ্রেপ্তার দুজনের মধ্যে মেহেদি হাসান (২২) পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ভূঞাবাড়ি এলাকার মো. মাসুমের ছেলে ও আতিকুর রহমান ওরফে মাহিন (২২) একই উপজেলার তারাকান্দি আকন্দবাড়ি এলাকার মোখলেছ মিয়ার ছেলে।
গ্রেপ্তার দুজন ওই অপহরণ ও গণধর্ষণ মামলার ৩ ও ৫ নম্বর এজহারভুক্ত আসামি।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার জামাইবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান- র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন