মাগুরার শ্রীপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের দ্বারিয়াপুর উত্তরপাড়া গ্রামের হাসেম মোল্যার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় গোয়ালঘরে ২টি গরু পুড়ে মারা যায় ও ১টি গরু পুড়ে যায়। এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার দেলোয়ার হোসেন জানান, সংবাদ পাওয়ার পর শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কোয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন