মাদারীপুরের ডাসারে প্রকাশ্যে হাসি খানম নামে এক কলেজছাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে ডাসার উপজেলার ধামুসা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ছাত্রী সরকারি শেখ হাসিনা ইউমেন্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসি খামন নামে এক শিক্ষার্থী কলেজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। কিছুদূর হেঁটে যাওয়ার পথে সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে এসে তার সামনে দাঁড়ায়। এ সময় ওই প্রাইভেটকার থেকে নেমে ৩-৪ জন ছিনতাইকারী তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে চলে যায়। ওই সময় সড়কে কোন লোকজন ছিল না।
ভুক্তভোগী জানান, একটি সাদা রঙের প্রাইভেটকার ব্যবহার করে ছিনতাই করা হয়েছে। পুলিশ চাইলে সিসি ক্যামেরা দেখে শনাক্ত করতে পারবে। আমি পুলিশের সহযোগিতা চাই।
ডাসার থানার ওসি শফিকুল ইসলাম জানান, অভিযোগ দিলে পুলিশ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন