খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং এলাকায় ছাত্র জনতা গাঁজাসহ ব্যবসায়ী মা-ছেলেকে আটক করে থানায় হস্তান্তর করেছে।
বৃহম্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে দিঘীনালা উপজেলা মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং এলাকায় ছাত্র জনতা গাঁজাসহ মোছা. রাবেয়া (৬০) ও তার ছেলে মো. মুক্তার হোসেন বাবু (১৮) আটক করে থানা পুলিশকে খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করে।
আটকদের দেহ তল্লাশি করে গাঁজা ও নগদ ১৬শত টাকা পাওয়া যায়।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো. নুরুল হক বলেন, আটক আসামিদের শুক্রবার সকাল মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন