মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ সময় বাড়িতে থাকা তার মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০) শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে মোস্তফাপুর গ্রামে তার নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন