সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন চাষের ভরা মৌসুমে এক কৃষকের এক বিঘা জমির বীজতলা দূর্বৃত্তরা আগাছানাশক বিষ ছিটিয়ে পুড়িয়ে দিয়েছে। এই বীজতলা দিয়ে কৃষক ৫০ থেকে ৬০ বিঘা জমি রোপা আমন ধান রোপণ করতে পারতেন।
ঘটনাটি ঘটে বুধবার রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামের পূর্ব মাঠে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মোজাম্মেল হোসেন।
ক্ষতিগ্রস্ত কৃষক রুস্তম আলী বলেন, “রাতের আঁধারে দূর্বৃত্তরা আমার বীজতলায় আগাছানাশক বিষ প্রয়োগ করে ধ্বংস করেছে। এখন ৫০ বিঘা জমির বীজতলা কিনতে আমার লক্ষাধিক টাকা খরচ হবে। এতে আমি ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছি।”
ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করেছেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন, এবং তিনি কৃষককে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানিয়েছেন, “বীজতলা ধ্বংসের ঘটনায় দূর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন