হবিগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলকে সামনে রেখে রোববার জেলা বিএনপির কার্যালয়ে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, মোট ৫টি পদে ৩০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এর মধ্যে সভাপতি পদে ৫ জন, সহ-সভাপতি ৫ জন, সাধারণ সম্পাদক ৫ জন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে প্রার্থীরা নিজেদের কর্মকাণ্ড ও ভাবমূর্তি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। মনোনয়ন বিতরণের পর প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন সাংবাদিকদের ব্রিফ দেন। সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব জি কে গউছও সাংবাদিকদের কাছে দলের বর্তমান ও আগামী কার্যক্রমের বিষয়ে আলোকপাত করেন।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. জায়েদ হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জেলা বিএনপির মোট ভোটার সংখ্যা ১,৩১৩ জন। প্রাথমিকভাবে আশা করা যাচ্ছে, আগামী কাউন্সিল জমজমাট ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন