বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার উজির আলীর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন— গাংনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য জাকির বিশ্বাস, ৫নং ওয়ার্ডের সদস্য ফারুক আহমেদ, ৬ নং ওয়ার্ডের সদস্য মো. হান্নান, ৭নং ওয়ার্ডের সদস্য আলী আহমেদ শেখ, ৮নং ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান ও ৯নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, শিকদার উজির আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি যে মত ইচ্ছা তা করছেন এবং ইউনিয়নের নাগরিকদের কার্যকর কোনো সেবা প্রদান করছেন না। সেবা নিতে গেলে ঘুষ দিতে হয়, এছাড়া ট্যাংকি, টিউবওয়েলসহ বিভিন্ন সেবা প্রদানের নামে তিনি বিপুল অর্থ নিয়েছেন।
ইউপি সদস্য আলী আহমেদ শেখ বলেন, “চেয়ারম্যান এত বেশি স্বেচ্ছাচারিতা করেছে যা বর্ণনা করা কঠিন। এমন কোনো অনিয়ম নেই যা তিনি করেননি। পরিষদের ব্যাংকে রাখা ৬ লাখ টাকা তিনি তুলে নিয়েছেন এবং আড়াই বছর ধরে পরিষদের সদস্যদের সম্মানি প্রদান করছেন না। এভাবে চলতে পারে না। ইউনিয়নের নাগরিকদের সেবা নিশ্চিত করতে চেয়ারম্যানের অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবি করছি।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন