নাটোরের বাগাতিপাড়ায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে ১০ দিন ব্যাপি ৭৫ জন টিডিপির মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে বাগাতিপাড়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে পৌরসভার ১৮-২৫ বছর বয়সী ৭৫ জন (ছেলে-মেয়ে) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা আনসার ভিডিপি অফিসার এ. কে. এম. রুহুল আমিন ভূইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লক্ষণহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পারভেজ কবীর। তিনি নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার গুরুত্ব এবং নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব নিয়ে আলোচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি এ. কে. এম. রুহুল আমিন ভূইয়া বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম বৃহৎ জনসম্পৃক্ত বাহিনী, যারা আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক উন্নয়ন ও জাতীয় প্রয়োজনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, প্রযুক্তিগত অগ্রগতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর সদস্যদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ ৭ সেপ্টেম্বর থেকে বাগাতিপাড়া পৌরসভায় ১০ দিন ব্যাপি শহর প্রতিরক্ষা দল (টিডিপি) এর মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।”
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাগাতিপাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডের আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রীসহ ৪৫ জন টিডিপি সদস্য এবং ৩০ জন টিডিপি সদস্যা উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন