জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের আয়োজনে সভাপতি সামছুল হোদা মন্ডলের সভাপতিত্বে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ও সহকারী শিক্ষক মনিরুজ্জামান মিঠু।
শেষে প্রধান অতিথি রোমানা রিয়াজ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন