চ্যানেল এস—এর সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে ভোলায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবের হলরুমে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন চ্যানেল এস-এর ভোলা জেলা প্রতিনিধি মো. মনছুর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক মো. আহাদ চৌধুরী তুহিন।
শোকসভায় বক্তব্য দেন- আব্দুল শহিদ তালুকদার, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আল আমিন শাহরিয়ার, মো. ইউনুস শরীফ, এইচ এম জাকির, মো. সোলায়মান, আনোয়ার পারভেজ, মো. আব্দুল রহমান হেলাল, মো. মাকসুদুর রহমান, রিয়াজ হোসেন শান্তসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা তারিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন