শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শীর্ষক প্রকল্পের আওতায়, ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক মিডিয়াকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস হবিগঞ্জ কর্তৃক আয়োজিত এই ওয়ার্কশপ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছারের সঞ্চালনায় ও সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাসের সভাপতিত্বে ওয়ার্কশপটি পরিচালিত হয়।
ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ।
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
জেলা তথ্য অফিস সূত্রে জানানো হয়েছে, হবিগঞ্জ জেলায় মোট জনসংখ্যা ২৩৫৮,১১২ জন। জেলা আয়ত্তে রয়েছে ৯টি উপজেলা, ২টি পৌরসভা, ৭৮টি ইউনিয়ন, ২৩৪টি ওয়ার্ড, ১৮টি পৌর ওয়ার্ড।
টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা হলো: শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য ৪৫৬,২২১ জন, কমিউনিটি লক্ষ্য ২৬৯,৯০৫ জন, এবং জেলার মোট লক্ষ্য ৭২৬,১২৬ জন।
শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, জেলায় মোট বিদ্যালয়ের সংখ্যা ১,১০১টি, উচ্চ বিদ্যালয় ৩২৬টি, মাদ্রাসা ৭৬৪টি, কিন্ডারগার্টেন ৫২০টি; সর্বমোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২,৭১১টি।
টিকাদান কেন্দ্রের সংখ্যা: স্থায়ী কেন্দ্র ১০টি, অস্থায়ী কেন্দ্র ১,৮৯৫টি, মোট ১,৯০৫টি।
সুপারভাইজার, টিকাদানকারী ও স্বেচ্ছাসেবীর সংখ্যা: সুপারভাইজার ২৫২ জন, টিকাদানকারী ৫০৪ জন, স্বেচ্ছাসেবী ৭৬৫ জন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন