ভোলা সদর উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ১নং সাহামাদার ওয়ার্ডের ২১নং কাচিয়া দত্তবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় যুব শক্তি ভোলার বাস্তবায়নে এবং জাতীয় নাগরিক পার্টি ভোলা সদর উপজেলার আয়োজনে এ মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় যুব শক্তির আহ্বায়ক মো. রাসেলের সভাপতিত্বে এবং জাতীয় যুব শক্তির সদস্য সচিব মো. জাবেদ মাহমুদ ফিরোজের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাকসুদুর রহমান যুগ্ম সমন্বয়কারী, ভোলা জেলা এবং জেলা সদস্য সজিব কুমার শংকর।
এছাড়াও সদর উপজেলা প্রতিনিধি আল আমিন মামুন, আনোয়ার হোসেন, আতিক উল্লাহ আতিক, জাতীয় যুব শক্তি ভোলা জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহিন মোল্লা, যুগ্ম সদস্য সচিব আ. রহিম এবং সংগঠক মমিনুল ইসলাম মমিনসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “বাংলাদেশকে সংস্কার না করে আগামী নির্বাচন হবে না। আগামী নির্বাচন হওয়ার আগে বাংলাদেশকে সংস্কার করতে হবে। যদি বাংলাদেশকে সংস্কার না করা হয়, তবে আমরা আগামী নির্বাচন মানবো না।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন