রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার তানোর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন এবং শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানসহ সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি খেলার মাঠ সংস্কারের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন।
এ ছাড়া পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও তানোর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মণ্ডল, তানোর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাবিবুর রহমান, তানোর পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সমসের সরকার, আ. লতিব সরকারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন