দিনাজপুরে গণ প্রকৌশল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৫:০৯ পিএম
দিনাজপুরে গণ প্রকৌশল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দিনাজপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার উদ্যোগে ১৫ নভেম্বর শনিবার গণ প্রকৌশল দিবস ২০২৫ এবং আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এই বছরের দিবসের থিম ছিল, প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে জনতার সামগ্রিক মুক্তি অর্জনে দক্ষতা ও জনশক্তি: দেশ গঠনের মূল ভিত্তি।

সকাল সাড়ে দশটায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, দিনাজপুরের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল এবং আইডিইবির যুগ্ম আহবায়ক (রংপুর অঞ্চল) মো. আব্দুছ ছাত্তার শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি (নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর পৌরসভা) প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চাকুরি বিষয়ক সম্পাদক (সহকারী প্রকৌশলী, দিনাজপুর সড়ক বিভাগ) প্রকৌশলী মো. শাহানুর রহমান। অন্যান্য বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি প্রকৌশলী মো. আব্দুল আউয়াল এবং ডিইএব জেলা শাখার সভাপতি মো. মনজুর মোরশেদ সুমন।

র‍্যালিতে আইডিইবি দিনাজপুর জেলা শাখার কর্মকর্তা ও প্রকৌশলী সদস্যবৃন্দ, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, এবং দিনাজপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

জেএইচআর