হাবিবুরকে গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন 

জুবের হাসান রানের, নারায়ণগঞ্জ প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৬:২২ পিএম
হাবিবুরকে গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন 

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কাচপুর ইউনিয়নের পুরাতন কাচপুর এলাকার হাবিবুর কে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় নিহত হাবিবুরের বোন জামাই জসিম বক্তব্যে বলেন, গত ২৮ আগস্ট হাবিবুর হাবিবুর কাচপুর বিসিক এলাকায় রাত্র ১ টায় রুটি খেতে যায়। ঐ সময় সেখানে আগে থেকেই উৎ পেতে থাকা সন্ত্রাসী সাব্বির, আরাফাত, গোলজার, মোজাম্মেল, রনি হাবিবুরকে অপহরণ করে। আমরা সারা রাত হাবিবুরকে নানান জায়গায় খুঁজে বেরাই। কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। পরদিন ২৯ আগস্ট নারায়ণগঞ্জ নৌ ফাঁড়ি পুলিশ কুড়িপাড়া খেয়াঘাটে একটি ডুবন্ত লাশ পায়। পরে লোকজনদের মাধ্যমে জানতে পেরে আমরা ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পিবিআইয়ের সহযোগিতায় হাবিবুরের গলা কাটা লাশ শনাক্ত করি।

নিহত হাবিবুরের মা "ফিরুজা বেগম" কান্না জড়িত কণ্ঠে বলেন, সন্ত্রাসীরা আমার ছেলেকে গলা কেটে হত্যা করছে। আমি এখনও আমার ছেলের মাথাটা দেখতে পারি নাই। সন্ত্রাসীরা যেন আর কারো মায়ের সন্তানকে এমন করে হত্যা করতে না পারে। আমি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, নিহত হাবিবুরের ভাই কবির হোসেন, নবীর হোসেন, নূর হোসেন, বোন রহিমা আক্তার, রাহিমা আক্তার, কামাল হোসেন, সিদ্দিকুর রহমানসহ প্রমুখ।

জেএইচআর