নারায়ণগঞ্জে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মতবিনিময়

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৫:১১ পিএম
নারায়ণগঞ্জে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মতবিনিময়

নারায়ণগঞ্জে পানি সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পানি আইন ২০১৩ এর কার্যকর প্রয়োগে বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় হাইড্রোলজিক্যাল অঞ্চলের দশটি জেলায় পানি সম্পদের প্রাপ্যতা এবং গ্রামীণ অংশগ্রহণমূলক সমীক্ষায় প্রাপ্ত তথ্যের সঠিকতা নিরূপণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

সভায় অতিরিক্ত সচিব আব্দুস সামাদ প্রকল্পের পরামর্শক হিসেবে তার মতামত উপস্থাপন করেন। 

এ সময় অতিরিক্ত সচিব আব্দুস সামাদ বলেন, “দিনের পর দিন যেভাবে পানির স্তর নিচের দিকে চলে যাচ্ছে, তা অব্যাহত থাকলে একসময় পানি শূন্য হয়ে যাবে। তাই পানির অপচয় রোধে সকলের সচেতন হওয়া প্রয়োজন। এছাড়াও পানি দূষণ রোধে সকলকে সভা-সমাবেশের মাধ্যমে তৎপর হতে হবে।”

উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী ফয়সাল মেহেদী, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআইও পবিত্র মণ্ডল চন্দ্রসহ উপজেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

ইএইচ