রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১২:২৪ পিএম
রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা

আগামী ৩ ডিসেম্বর রংপুরে সমমনা ৮ ইসলামী দলের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দিনাজপুরের পাহাড়পুরস্থ জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা (উত্তর) এর সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন ও সেক্রেটারি মুফতি খায়রুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ, দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুস সালেহীন ও সেক্রেটারি কামরুল হাসান রাসেল, দিনাজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মেহরাব আলী।

সভায় আরও অংশ নেন ইসলামী যুব আন্দোলন দিনাজপুর জেলা (উত্তর) এর সভাপতি মাসুদ রানা, ইসলামী শ্রমিক আন্দোলন দিনাজপুর জেলা (উত্তর) এর সভাপতি মো. ওমর ফারুক এবং ইসলামী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. ফারহান আফসার।

সভায় নেতৃবৃন্দ পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সকল দাবি আদায়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ঘোষিত মহাসমাবেশকে সফল করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

জেএইচআর