হবিগঞ্জের-১ নবীগঞ্জ ও বাহুবল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ মোজাম্মেল নান্টু আজ বিশাল শোডাউনসহ নির্বাচনী প্রচারণা চালান। হাজারো নেতা, কর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকাজুড়ে পাঁচ শতাধিক সিএনজি নিয়ে এক শোডাউন প্রদর্শন করেন তিনি।
শোডাউন শেষে আউশকান্দি এলাকায় এক পথসভায় বক্তৃতাকালে শাহ মোজাম্মেল নান্টু বলেন, “আমার রাজনীতির ৩৮ বছর, যদি দল ত্যাগী নেতাদের মূল্যায়ন করে, তাহলে আমাকে মনোনয়ন দেওয়া হবে। এটি আমার দৃঢ় বিশ্বাস। আমি ধানের শীষ মার্কা পেলে সর্বোচ্চ ভোটে বিজয়ী হবো এবং উপহার হিসেবে এই আসনটি বিএনপিকে উপহার দেব।”
তিনি আরও জানান, জনগণের পাশে থেকে সেবা করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণেই নিরলসভাবে মাঠে কাজ চালাবেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন