বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন কর্মচারী ইউনিয়ন এবং ১৪ নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বৈকালীস্থ খাদ্য পরিবহন কর্মচারী ইউনিয়নের কার্যালয়ের সামনে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরুর পরিচালনায় দোয়া মাহফিলটি পরিচালিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন (সড়কপথ) কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হালিম মোড়ল, সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, সহ-সভাপতি বাসুদেব সাহা, সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন (কালু), সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম (মোহন), প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, মো. জুলফিকার আলী, মো. রফিকুল ইসলাম, কার্তিক চন্দ্র সাহা, এবং কাজী সালভিন।
বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলের সার্বিক দায়িত্বে ছিলেন খাঁন রজব আলী।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন