এনসিপির ভোলা জেলা কমিটি গঠন: আহ্বায়ক জিয়াউর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদ

ভোলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০২:২৮ পিএম
এনসিপির ভোলা জেলা কমিটি গঠন: আহ্বায়ক জিয়াউর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে ভোলা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার প্রকাশিত চিঠিতে আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান। তিনি একজন দক্ষ সংগঠক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সুপরিচিত আইনজীবী। দলের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তার নেতৃত্বে জেলাজুড়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

এছাড়াও, গুরুত্বপূর্ণ পদ সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. মাকসুদুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে দলের নীতিগত ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত।

এছাড়া কমিটিতে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. এ.বি.এম. নুরুল হক, যুগ্ম আহ্বায়ক মো. জহরুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান শরীফসহ প্রায় ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।

দলীয় সূত্রে জানা যায়, এ কমিটির মাধ্যমে ভোলা জেলায় এনসিপি নতুনভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে। ভোলা জেলা আহ্বায়ক কমিটি সাংগঠনিকভাবে একটি সুশৃঙ্খল, জনবান্ধব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বলে ভোলাবাসীর প্রত্যাশা।

ইএইচ