নোয়াখালীতে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:৫৮ পিএম
নোয়াখালীতে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন

দলিত জনগোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলিত সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ।

বুধবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে দলিত সম্প্রদায়ের জনগোষ্ঠীর সভাপতি মিঠুন কুমার দাসের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে

জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ বিল ২০২২ সংশোধনপূর্বক অবিলম্বে পাশ করা।

সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে দলিত শিক্ষার্থীদের ভর্তি ও চাকরি কোটা প্রবর্তন করা।

জাতীয় শুমারিতে দলিত জনগোষ্ঠীকে পরিচয়ভিত্তিক পৃথক গণনা ও স্বীকৃতি দেওয়া।

জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়ানো।

মহানগরী ও পৌরসভার পরিছন্নতাকর্মীদের পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা ও খাস জমি বরাদ্দে দলিতদের ভূমির অধিকার নিশ্চিত করা।

পরিছন্ন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও পেশাগত স্বাস্থ্যঝুঁকি নিরসনে সুরক্ষা সামগ্রী সরবরাহ করা।

জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও আর্থিক অনুদান প্রদান করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

ইএইচ