পটুয়াখালী প্রেসক্লাব নির্বাচন

সভাপতি জাকির, সাধারণ সম্পাদক জাকারিয়া

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১১:৪১ এএম
সভাপতি জাকির, সাধারণ সম্পাদক জাকারিয়া

পটুয়াখালী প্রেসক্লাব-২০২৫ (কার্যকাল-২০২৬ইং) সালের নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাকির ও সাধারণ সম্পাদক পদে জাকারিয়া।

শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা দেন।

তিনি জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়- সভাপতি পদে দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, সহ-সভাপতি ডেইলি স্টারের মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট জাকারিয়া হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মনির হোসেন বাদল, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার মো. জাহাঙ্গীর হোসেন, কার্যকরী কমিটির সদস্য এনটিভির স্টাফ রিপোর্টার কাজল বরণ দাস, দৈনিক খবর পত্রিকার শংকর লাল দাস, মাছরাঙ্গা টিভির চিনময় কর্মকার, দৈনিক মানবকন্ঠের জাকির মাহমুদ সেলিম, দৈনিক আমার সংবাদ ও মাই টিভির মশিউর রহমান বাবলু, দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার মোজাহিদুল ইসলাম নান্নুর প্রার্থীতা চূড়ান্ত হিসেবে ঘোষণা করেন।

প্রসঙ্গত, আগামীকাল ২২ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ। নির্ধারিত ওই সময়ের পরেই প্রধান নির্বাচন কমিশনার উপরোক্তদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করবেন।

জেএইচআর