বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ফেনীতে আনন্দ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার বিকেলে শহরের সালাম কমিউনিটি সেন্টার থেকে জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সহসভাপতি নজরুল ইসলাম দুলাল ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন