তারেক রহমান আসছে, মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে- এমন বিভিন্ন স্লোগানে উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞার নেতৃত্বে নেত্রকোণার কেন্দুয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়কে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরেন। তাছাড়া তাঁর/নেতার আগমনে সারা দেশের মতো কেন্দুয়াবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা, এই সুযোগে যেনো কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হাফেজ আতাউর রহমান কাদেরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা তাঁতি দলের সভাপতি মো. আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান খান খোকা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঞা হাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন বলে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন