শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১০:০৫ এএম
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।বৃহস্পতিবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

মো. ইকবাল বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বাড়ার কারণে আমরা ফেরি চলাচল বন্ধ রেখেছি। যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।

ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমানে এই নৌ রুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।

এএন