তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের অগ্নিকন্যা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ এশা কুতুবআইল ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং দেশের মানুষের প্রতি ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব নাসিরুদ্দিন জাহান সাগর, ৫ নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জিয়াউল হক জিয়া, ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মশিউর রহমান রতন, ফতুল্লা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব প্রধান, সেলিম রেজা, মামুন, বিল্লাল, ইন্নামিন, সাত্তার, ওয়াসিম, রাফিক, শফি মিয়া, মনির মিয়া, সানু মিয়া প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন