‘আপনাদের সন্তানের সাত বছর হলেই নামাজের জন্য বলুন’

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:৪০ পিএম
‘আপনাদের সন্তানের সাত বছর হলেই নামাজের জন্য বলুন’

আতায়ে রাসুল, সুলতানুল হিন্দ, গরিবে নেওয়াজ, খাজায়ে খাজেগান, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, আজমেরী সানজারী (র.) এর ৩৯তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলসহ নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ১ নং রেলগেট নারায়ণগঞ্জ অটোরিকশা মালিক শ্রমিক কার্যালয়ের সামনে এ ওয়াজ, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ওরশ পরিচালনা কমিটির সভাপতি মো. আমানুল্লাহ আমান ও সাধারণ সম্পাদক ইলিয়াস সিকদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। অ

নুষ্ঠানটি নারায়ণগঞ্জ অটোরিকশা চালক ইউনিয়নের আহ্বায়ক এসএম ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ অটোরিকশা চালক ইউনিয়নের আইন বিষয়ক অ্যাডভোকেট এম আর হায়দার রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা ও অটোরিকশা চালক ইউনিয়নের প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ। 

অনুষ্ঠানটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নলাদা আলী নেওয়াজ দরবার শরীফের সাজ্জাদদানশীল শাহজাদা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ তাকওয়াত হোসাইন গরিবী। 

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ফকিরটোলা জামে মসজিদের খতিব হযরত নাহিদুল ইসলাম আল কাদরী ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের ইমাম মাওলানা আবু হানিফ আশরাফী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আহমদ আলী, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. শরীফ হাসান চিশতী, ১ নং খেয়াঘাট সিএনজি স্ট্যান্ডার্ড ইজারাদার মো. ডিউক শিকদার, নারায়ণগঞ্জ অটোরিকশা চালক ইউনিয়নের সদস্য সচিব মো. মিলন।

ওয়াজ মাহফিলে বক্তারা খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী সম্পর্কে আলোচনা করেন। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আপনাদের সন্তানের সাত বছর হলেই নামাজের জন্য বলুন। নামাজের কোন বিকল্প নেই। নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তাই যত প্রকার এবাদতই করেন নামাজ পড়তেই হবে। আপনাদের সন্তানদের স্কুলের শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়ে ধর্মীয় জ্ঞানে জ্ঞানী করে গড়ে তুলুন। 

তিনি আরও বলেন, দুনিয়াতে থেকেও দুনিয়ার মোহে আবদ্ধ না হওয়াই প্রকৃত আধ্যাত্মিকতা। বিলাসিতা জীবন ত্যাগ করে সাদামাটা জীবন যাপন করা এবং সবসময় স্রষ্টার স্মরণে মশগুল থাকাই ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতউল্লাহর জীবনের আদর্শ। তারা সর্বাবস্থায় আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন। তারা নিজের জীবন উৎসর্গ করে আল্লাহপাকের বাণী প্রচার করাই ছিল তাদের মূল লক্ষ্য। 

ওয়াজ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

ইএইচ