হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারি রাত ১০টার দিকে সাতগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম অভয় ঘোষ (২৫)। তিনি চুনারুঘাটের দীপক ঘোষের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ২৯ জানুয়ারি চুনারুঘাট থানায় অভয় ঘোষের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
পরে তাকে হবিগঞ্জের বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন