আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বিজিবি।
ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের সদস্যরা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিজিবি আরও জানায়, যেকোনো ধরনের অপরাধ দমন ও সীমান্ত সুরক্ষায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন