আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান হবিগঞ্জ নিউফিল্ড বা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াত। সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিং বা সংবাদ ভাষ্য প্রদান করেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মখলিছুর রহমান।
সাংবাদিকদের উদ্দেশ্যে মখলিছুর রহমান বলেন কমা আমীরে জামায়াতের এই সফর শুধু কোনো আনুষ্ঠানিক ভ্রমণ নয় কমা বরং এটি একটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব পালনের অংশ। তিনি আরও বলেন কমা দেশের মানুষ আজ ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ডাক দিচ্ছে এবং আমীরের এই সফর সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সংবাদ সম্মেলনে বলা হয় কমা ভোট দেওয়া শুধু নাগরিক অধিকার নয় কমা এটি একটি পবিত্র দায়িত্ব ও মানুষের মৌলিক অধিকার। ন্যায়বিচার ও সুশাসন ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। রাষ্ট্রের সংস্কার এবং কেন ভোটাররা হ্যাঁ ভোট দেবেন কমা সে ব্যাপারে জনমত গড়ে তুলতেই আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান এই জনসভায় দিকনির্দেশনা দেবেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে হবিগঞ্জ জেলায় জামায়াত মনোনীত জোটের ৪টি আসনের প্রার্থীসহ বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত থেকে এই সমাবেশকে সফল ও সার্থক করে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। জনসভাটি আগামী শনিবার সকাল সাড়ে ৮টায় শুরু হবে এবং এর জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলেও জানানো হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন