ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হক।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির, যুবদলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, তাঁতী দলের সভাপতি শরিফুল ইসলাম ও মৎস্যজীবী দলের সভাপতি নায়েব আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। জনসভা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
জনসভাটি সঞ্চালনা করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল এবং তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন