মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৩৩ পিএম
মাদারীপুরের রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন

মাদারীপুরের রাজৈরে একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলটির আশি শতাংশের বেশি পুড়ে গেছে। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান যে একজন ব্যক্তি খড় দিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান। আগুন লাগার কিছুক্ষণ পরেই মোটরসাইকেলটি বিস্ফোরিত হয়। এই ঘটনায় ভোটকেন্দ্রের আশপাশে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

খবর পেয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হকসহ প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান যে কে বা কারা এই আগুন ধরিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মোটরসাইকেলের আগুনের ঘটনায় ভোটগ্রহণে তেমন কোনো সমস্যা তৈরি হয়নি বলে প্রশাসন নিশ্চিত করেছে। বর্তমানে ওই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেএইচআর