বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। তিনি বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের কাছে হেরেছেন।
বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা এ ফলাফল ঘোষণা করেন।
১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। অপরদিকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন