বাগেরহাটে ঝাড়ু হাতে সড়ক, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করলেন সংসদ সদস্যরা। রোববার সকালে বাগেরহাট কোট মসজিদ চত্বর থেকে পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
পরে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতার কাজে নেমে পড়ে।
নির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ জানান, বাগেরহাট সদর ও কচুয়া দুই উপজেলাতে রমজানে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। হাসপাতাল মসজিদ, মাদ্রাসা ও হাট-বাজার সহ সর্বত্রই এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থাকবে। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান এই সংসদ সদস্য।
এদিকে, এদিন সকালে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম মোরেলগঞ্জ পৌরসভা, প্রধান বাজারসহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মান্নানসহ বিভিন্ন নেতারা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন